নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ১০৫ ভারতীয়সহ মোট ৩৮৪ পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
হঠাৎ আসা ঢলে মুহূর্তের মধ্যে শত শত ঘরবাড়ি ভেসে যায়। পাশাপাশি ওই এলাকায় চলমান বিভিন্ন প্রকল্পের স্থাপনাও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের সেনাবাহিনী জানিয়েছে, দুর্গত এলাকায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনায় ১৪টি হেলিকপ্টার এবং বিপুলসংখ্যক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকাল ৯টার দিকে ভোতিকোশি নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে রাসুয়া জেলার তিমুর ও আশপাশের সায়াফুরবাসি এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। পানির স্রোতে গাড়ি, পণ্য ও বিভিন্ন স্থাপনা ভেসে গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বন্যার পর পুলিশ ও সেনাবাহিনীর ৩২ সদস্যও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৮৪ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিজ্ঞাপন
নেপালের বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী তিব্বতের অংশে ভোতিকোশি নদীর কাছে ভূমিধসের কারণে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। এর ফলে পানি জমে চাপ সৃষ্টি হয়। পরে পাহাড়ি ঢলের সঙ্গে সেই পানি যুক্ত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর দুর্গত এলাকায় উদ্ধার অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ।
সূত্র: এনডিটিভি








