Logo

শীতের সবজি দিয়ে সুস্বাদু পাকোড়া তৈরির রেসিপি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৫, ২০:১১
শীতের সবজি দিয়ে সুস্বাদু পাকোড়া তৈরির রেসিপি
ছবি: সংগৃহীত

শীতের সময় বাহারি সবজি উঠতে শুরু করেছে বাজারে। রঙিন আর সুস্বাদু সেসব সবজি দিয়ে হরেক রকম খাবার তৈরি করা যায়। শীতের বিকেলে সুস্বাদু সবজি পাকোড়া হলে তো কথাই নেই। বাড়িতে ঝটপট তৈরি করে খেতে পারেন সবজি পাকোড়া। সেজন্য শীতের সবজি আর নামমাত্র কিছু উপকরণ প্রয়োজন হবে। চলুন তবে জেনে নেওয়া যাক শীতের সবজি দিয়ে সুস্বাদু পাকোড়া তৈরির সহজ রেসিপি-

বিজ্ঞাপন

পাকোড়া তৈরি করতে যা লাগবে

শীতের বিভিন্ন সবজি- পরিমাণমতো

ডিম- ১টি

বিজ্ঞাপন

ময়দা- আধা কাপ

কাঁচা মরিচ- স্বাদমতো

আলু- ২টি

বিজ্ঞাপন

লবণ- স্বাদমতো

তেল- ভাজার জন্য।

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন

সবজিগুলো ধুয়ে কুচি করে কেটে নিন। একটি পাত্রে সবজি কুচি, ডিম, ময়দা, কাঁচা মরিচ, আলু কুচি, লবণ সব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে সবজির মিশ্রণ দিয়ে ছোট ছোট বলের আকার করে ভেজে নিন। সোনালি রঙের হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD