Logo

পিনাট বাটার তৈরির সহজ রেসিপি জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৫, ২০:০৯
পিনাট বাটার তৈরির সহজ রেসিপি জেনে নিন
ছবি: সংগৃহীত

সকালের নাস্তায় ঝটপট পুষ্টিকর কিছু খেতে চাইলে রাখতে পারেন পিনাট বাটার। সকালের ব্রেডের সঙ্গে এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই শরীরের জন্যও উপকারী। তবে এবার থেকে পিনাট বাটার কিনতে দোকানে না ছুটলেও চলবে। এখন আপনি ঘরে বসেই খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে তৈরি করতে নিতে পারবেন পিনাট বাটার। তবে চলুন জেনে নেওয়া যাক পিনাট বাটার তৈরির সহজ রেসিপি

বিজ্ঞাপন

তৈরি করতে যা যা লাগবে

বাদাম- ২ কাপ

বিজ্ঞাপন

মধু- ২ চা চামচ

কোকো পাউডার- ২ চা চামচ

লবণ- সামান্য।

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন

বাদামের খোসা ছাড়িয়ে শুকনো খোলায় টেলে নিন। এরপর নামিয়ে ঠান্ডা হলে বাদামের লাল আবরণ তুলে বাদ দিন। বাদামগুলো এবার ব্লেন্ডারে দিয়ে তার সঙ্গে বাকি উপকরণ মিশিয়ে নিন। এবার একটু থেমে থেমে ব্লেন্ড করুন যতক্ষণ না পুরোপুরি মসৃণ হয়। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলেই আপনার পিনাট বাটার তৈরি। এবার একটি কাঁচের বয়ামে সংরক্ষণ করুন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD