Logo

আজকের রাশিফল : বজ্র ও সিদ্ধি যোগে কার ভাগ্য উজ্জ্বল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৬
আজকের রাশিফল : বজ্র ও সিদ্ধি যোগে কার ভাগ্য উজ্জ্বল
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। দিনের প্রথম ভাগে তৃতীয়া তিথি থাকলেও বেলা গড়ালে চতুর্থী তিথি শুরু হবে। আজকের দিনে বজ্র যোগ ও সিদ্ধি যোগের প্রভাব রয়েছে, পাশাপাশি বিশাখা ও অনুরাধা নক্ষত্রের অবস্থানও গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র মতে, রবিবার সূর্যদেবের দিন হওয়ায় কিছু রাশির জন্য আজকের দিনটি শুভ হতে পারে, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

এবার দেখে নেওয়া যাক, ১২ রাশির আজকের সম্ভাব্য অবস্থান—

মেষ: মানসিক চাপ কিছুটা কমবে। নতুন কাজের সুযোগ আসতে পারে। শরীরের নিচের অংশে আঘাতের আশঙ্কা রয়েছে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, তবে অর্থ লেনদেনে সতর্ক থাকুন।

বৃষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত। বিদেশযাত্রার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায় পুরোনো যোগাযোগ কাজে আসবে।

বিজ্ঞাপন

মিথুন: আইনি জটিলতা কাটতে পারে। ফাটকা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। পরিবারের বয়স্কদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।

কর্কট: প্রাপ্য অর্থ পেতে দেরি হতে পারে। পড়াশোনায় মনোযোগ কমতে পারে। প্রশাসনিক কাজে বাধা আসতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে।

বিজ্ঞাপন

সিংহ: ভ্রমণের পরিকল্পনা হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অভিজ্ঞদের পরামর্শ নিন। অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি অনুকূল।

কন্যা: চুক্তি স্বাক্ষরের আগে সতর্ক থাকুন। নতুন সুযোগ কাজে লাগাতে হবে। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি হতে পারে।

তুলা: ব্যবসায় সতর্কতা জরুরি। নতুন কাজের সম্ভাবনা থাকলেও সুযোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। আর্থিক চাপ কিছুটা কমবে।

বিজ্ঞাপন

বৃশ্চিক: আয় মোটামুটি ভালো থাকবে। পুরোনো পাওনা ফেরত পেতে পারেন। গোপন তথ্য শেয়ার করলে ক্ষতির আশঙ্কা রয়েছে। ব্যবসায় বাধা থাকলেও সফলতা আসবে।

ধনু: জটিল সমস্যার সমাধান হতে পারে। নতুন সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা অনুকূল থাকবে। দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি হতে পারে।

মকর: পরিশ্রমের ফল প্রত্যাশামতো নাও পেতে পারেন। নতুন আয় উৎস তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়তে পারে। আইনি বিষয়ে সতর্ক থাকুন।

বিজ্ঞাপন

কুম্ভ: চোখের সমস্যায় ভুগতে পারেন। গবেষণামূলক কাজে সফলতা আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে।

মীন: দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলতে পারে। পারিবারিক খরচ বাড়বে। বাড়িতে শুভ কাজের আয়োজন হতে পারে। আয় ভালো হলেও সঞ্চয় কম হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD