Logo

ঘরে বসে তৈরি করুন খোসাসহ কাঁচা আমের সুস্বাদু টকঝাল আচার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৬, ১৬:০৪
ঘরে বসে তৈরি করুন খোসাসহ কাঁচা আমের সুস্বাদু টকঝাল আচার
ছবি: সংগৃহীত

কাঁচা আমের মৌসুম এলে অনেকেই ভাবেন, শুধু তাজা আম খেয়েই শেষ করবেন নাকি আচারও তৈরি করে রাখবেন। আসলে খোসাসহ কাঁচা আম দিয়ে তৈরি এই টক-ঝাল আচার একবার বানিয়ে রাখলে সারা বছর অল্প অল্প করে উপভোগ করা যায়। কাঁচা আমের আচার নানা ধরনের হয়, তবে খোসাসহ এই ভার্সনটি খেতে অসাধারণ সুস্বাদু এবং মুখরোচক। চলুন জেনে নেওয়া যাক, কাঁচা আমের খোসাসহ টক-ঝাল আচার তৈরির রেসিপি-

বিজ্ঞাপন

উপকরণ (১ কেজি কাঁচা আমের জন্য):

  • কাঁচা আম — ১ কেজি

  • মরিচের গুঁড়া — ২ চা চামচ

  • বিজ্ঞাপন

  • হলুদ গুঁড়া — ১ চা চামচ

  • সরিষার তেল — ১ কাপ

  • আদা বাটা — ১ টেবিল চামচ

  • বিজ্ঞাপন

  • রসুন বাটা — ১ চা চামচ

  • ধনিয়া গুঁড়া — ১ চা চামচ

  • বিজ্ঞাপন

  • পাঁচফোড়ন — ১ টেবিল চামচ

  • আস্ত জিরা — ১ চা চামচ

  • শুকনা মরিচ — কয়েকটি

  • বিজ্ঞাপন

  • তেজপাতা — ২টি

  • চিনি — স্বাদমতো

  • ভিনেগার — ১/৪ কাপ

  • বিজ্ঞাপন

  • লবণ — পরিমাণমত

  • তৈরির পদ্ধতি:

    বিজ্ঞাপন

    প্রথমে কাঁচা আম ভালো করে ধুয়ে নিন। তারপর খোসাসহ মাঝারি আকারের টুকরো করে কেটে নিন। এবার টুকরোগুলোতে লবণ, ১ চা চামচ মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া মাখিয়ে নিন। মাখানো আমের টুকরো ছড়িয়ে দিয়ে ঘণ্টাখানেক বাতাসে শুকিয়ে নিন।

    একটি পাত্রে সরিষার তেল গরম করুন। তাতে আস্ত জিরা, কাটা শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। এরপর আদা বাটা ও রসুন বাটা যোগ করে নেড়ে নিন। তার সাথে গুঁড়া করে রাখা পাঁচফোড়ন, ধনিয়া গুঁড়া এবং বাকি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

    বিজ্ঞাপন

    এবার শুকানো আমের টুকরো দিয়ে দিন। আম কিছুটা নরম হয়ে এলে স্বাদমতো চিনি, লবণ এবং ভিনেগার যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে রান্না করুন। যখন আচারের তেল উপরে উঠে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিন।

    ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট বয়ামে ভরে সংরক্ষণ করুন। এভাবে তৈরি করলে আচারটি দীর্ঘদিন ভালো থাকবে এবং যেকোনো খাবারের সাথে অসাধারণ স্বাদ যোগ করবে।

    জেবি/এসডি

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

    Developed by: AB Infotech LTD