Logo

আজকের রাশিফল (১১ জুন) : শোভন যোগে কার ভাগ্যে সাফল্য?

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৬, ১১:৫৬
আজকের রাশিফল (১১ জুন) : শোভন যোগে কার ভাগ্যে সাফল্য?
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। প্রায় তিন বছর পর পরমা একাদশী পালিত হচ্ছে। আজকের দিনে শোভন যোগ ও অতিগণ্ড যোগের প্রভাব থাকছে। এছাড়া দিনের শুরুতে রেবতী এবং পরে অশ্বিনী নক্ষত্র বিরাজ করবে। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর আরাধনার দিন। জেনে নিন ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ১২ রাশির সম্ভাব্য দিনকাল।

বিজ্ঞাপন

মেষ : অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। পরিকল্পনার ঘাটতিতে গুরুত্বপূর্ণ কাজে বাধা আসার আশঙ্কা রয়েছে। নতুন বাড়ি নির্মাণের সুযোগ মিলতে পারে। কথাবার্তায় সংযম না থাকলে সম্পর্কের অবনতি হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর সহায়তা পেতে পারেন।

বৃষ : দীর্ঘদিনের আইনি জটিলতা নিরসনের সম্ভাবনা রয়েছে। উপস্থিত বুদ্ধির কারণে লাভবান হতে পারেন। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। খেলাধুলার সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগ আসতে পারে। খাদ্যজনিত সমস্যার বিষয়ে সতর্ক থাকুন।

মিথুন : সুযোগ কাজে লাগাতে পারলে ইতিবাচক ফল মিলবে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। সম্পত্তি-সংক্রান্ত জটিলতা মিটতে পারে।

বিজ্ঞাপন

কর্কট : অতীতে আটকে থাকা কোনো কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের নিচের অংশে আঘাত লাগতে পারে। বিদেশি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আসতে পারে। ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ না করাই ভালো। আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ হতে পারে।

সিংহ : দীর্ঘদিনের যোগাযোগ বা আলোচনার ইতিবাচক ফল পেতে পারেন। জলসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অংশীদারি ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে। কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন।

কন্যা : অর্থনৈতিক লেনদেনে বাড়তি সতর্কতা প্রয়োজন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের আশঙ্কা রয়েছে। ব্যবসায় প্রতারণা বা চুরির ঝুঁকি থাকতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন।

বিজ্ঞাপন

তুলা : কর্মক্ষেত্রে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। চোখের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলাই শ্রেয়। নতুন ব্যবসা বা যৌথ উদ্যোগে বাধা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ বাড়তে পারে।

বৃশ্চিক : সন্তানকে ঘিরে উদ্বেগ তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়ার আশঙ্কা রয়েছে। অভিজ্ঞ কারও পরামর্শ উপকারে আসবে। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পেতে পারে।

ধনু : ব্যবসায় নতুন আয়ের পথ খুলতে পারে। আগুন বা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকুন। সরকারি চাকরির বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

মকর : লাভজনক ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা রয়েছে। শত্রুতা বা বিরোধ বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। প্রকাশনা, সম্পাদনা বা কমিশনভিত্তিক কাজে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

কুম্ভ : প্রতিবেশীকে কেন্দ্র করে কিছু সমস্যা দেখা দিতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয় বিষয়ে জড়িয়ে না পড়াই ভালো। দাঁত, গলা বা কানের সমস্যায় ভুগতে পারেন। সঞ্চিত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

মীন : কোনো অনাকাঙ্ক্ষিত বা বেআইনি ঘটনার সাক্ষী হতে পারেন। খাদ্যাভ্যাসে অনিয়মের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ ও অবসাদ বাড়তে পারে। পুরোনো রোগ ফিরে আসার আশঙ্কা রয়েছে। আর্থিক সহায়তা দেওয়ার আগে ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD