Logo

বন্ধু-আত্মীয় টাকা চাইলে ‘না’ বলবেন যেভাবে

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১৯:১৮
বন্ধু-আত্মীয় টাকা চাইলে ‘না’ বলবেন যেভাবে
ছবি: সংগৃহীত

কাছের বন্ধু বা আত্মীয় হঠাৎ বিপদে পড়ে টাকা ধার চাইলে অনেকেই অস্বস্তিতে পড়ে যান। সামর্থ্য থাকলেও প্রশ্ন আসে—টাকা কি সময়মতো ফেরত আসবে, নাকি সম্পর্কেই ফাটল ধরবে?

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের মধ্যে অর্থ জড়িয়ে গেলে তার ভারসাম্য বদলে যায়। ঋণদাতা ও গ্রহীতার মধ্যে এক ধরনের চাপ ও অস্বস্তি তৈরি হয়। অনেক সময় দেখা যায়, টাকা ফেরত না দেওয়া বা বারবার সাহায্য চাওয়ার প্রবণতা সম্পর্ককে তিক্ত করে তোলে। ফলে অর্থও হারাতে হয়, সম্পর্কও নষ্ট হয়।

এ ধরনের ঝামেলা এড়াতে শুরু থেকেই স্পষ্ট ও কৌশলী হওয়া জরুরি। নিচের তিনটি বিষয় মাথায় রাখলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব—

বিজ্ঞাপন

১. শর্ত পরিষ্কার করে কথা বলা

কাউকে টাকা দেওয়ার আগে খোলাখুলি আলোচনা করা উচিত। টাকা কবে ফেরত দেওয়া হবে, আদৌ ফেরত দেওয়ার সক্ষমতা আছে কি না—এসব বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। অস্পষ্টতা থাকলে পরে সম্পর্ক ও মানসিক চাপ—দুটিই বাড়ে।

২. সীমা নির্ধারণ করে ‘না’ বলতে শেখা

বিজ্ঞাপন

যদি কেউ বারবার টাকা চায় কিন্তু আগের ধার পরিশোধ না করে, তাহলে সেখানে সীমা টানা জরুরি। নিজের আর্থিক পরিকল্পনা মাথায় রেখে বিনয়ের সঙ্গে সরাসরি ‘না’ বলা শিখতে হবে। এতে নিজের আর্থিক নিরাপত্তা বজায় থাকে।

৩. বড় অঙ্ক হলে লিখিত রাখুন বা বিকল্প সাহায্য দিন

বড় অঙ্কের ক্ষেত্রে মৌখিক কথা না রেখে ছোট লিখিত নোট বা চুক্তি রাখা ভালো। এতে দায়বদ্ধতা থাকে। আর টাকা দেওয়া সম্ভব না হলে অর্থ ছাড়া অন্য কোনোভাবে সাহায্য করা যেতে পারে, যাতে সম্পর্কও ঠিক থাকে এবং নিজের ক্ষতিও না হয়।

বিজ্ঞাপন

সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া এবং শুরু থেকেই পরিষ্কার অবস্থান রাখা হলে টাকা ও সম্পর্ক—দুটিই অনেক বেশি নিরাপদ থাকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD