আজকের রাশিফল (২২ জুন) : কন্যার পদোন্নতির সম্ভাবনা

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। সোমবার চন্দ্র অবস্থান করছে কন্যা রাশিতে। দিনজুড়ে ব্যাতিপাত, বরিয়ান ও রবি যোগের প্রভাব থাকায় কিছু রাশির জন্য শুভ সম্ভাবনা তৈরি হলেও কয়েকটি রাশিকে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নক্ষত্রের অবস্থান অনুযায়ী দিনের প্রথম ভাগে উত্তর ফাল্গুনী এবং পরবর্তী সময়ে হস্ত নক্ষত্রের প্রভাব থাকবে। জেনে নিন ২২ জুনের রাশিফল—
মেষ : সুযোগসন্ধানী ব্যক্তিদের থেকে দূরে থাকাই ভালো। সর্দি-কাশিজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। স্পষ্ট কথা বলার কারণে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
বৃষ : বাড়ি নির্মাণ বা সংস্কার নিয়ে ব্যয় বাড়তে পারে। দীর্ঘদিনের আশা পূরণের সম্ভাবনা রয়েছে। বিলাসপণ্য ব্যবসায় লাভবান হতে পারেন। প্রতিবেশীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
মিথুন : তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সফল হবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন যানবাহন কেনা বা সম্পত্তি বিক্রির সুযোগ তৈরি হতে পারে।
কর্কট : ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকা জরুরি। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। উচ্চশিক্ষা বা পেশাগত উন্নয়নের নতুন সুযোগ আসতে পারে।
সিংহ : অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
কন্যা : গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ মিলতে পারে। গবেষণা বা সৃজনশীল কাজে অগ্রগতি হবে। বিকল্প আয়ের পথও খুলতে পারে।
তুলা : নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি অনুকূল। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুর কারণে ক্ষতির আশঙ্কা থাকায় সতর্ক থাকতে হবে। অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থাকাই শ্রেয়।
বৃশ্চিক : দাম্পত্য জীবনে কিছু জটিলতা দেখা দিতে পারে। কর্মস্থলে বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সম্পর্কের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
বিজ্ঞাপন
ধনু : পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। তবে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে এবং মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে।
মকর : কর্মক্ষেত্রে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসার প্রয়োজনে ভ্রমণ করতে হতে পারে।
কুম্ভ : আইনি বিষয়ে জটিলতায় জড়ানোর আশঙ্কা রয়েছে। নতুন বাড়ি নির্মাণ বা স্থান পরিবর্তনের সুযোগ আসতে পারে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
মীন : লেনদেন বা কেনাবেচার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। আবেগতাড়িত সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। চাকরি ও বিয়ে সংক্রান্ত সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।







