Logo

আজকের রাশিফল (২৬ আগস্ট) : প্রেম, অর্থ ও কর্মজীবনে কী আছে?

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬, ১১:২৯
আজকের রাশিফল (২৬ আগস্ট) : প্রেম, অর্থ ও কর্মজীবনে কী আছে?
ছবি: সংগৃহীত

আজকের দিনটি বিভিন্ন রাশির জাতকদের জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কারও কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা তৈরি হবে, আবার কারও ক্ষেত্রে ব্যয়, পারিবারিক বিষয় কিংবা সম্পর্ক নিয়ে সতর্ক থাকতে হতে পারে। শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, ব্যবসায়ী ও দাম্পত্যজীবনে থাকা ব্যক্তিদের জন্যও রয়েছে আলাদা ইঙ্গিত।

বিজ্ঞাপন

মেষ রাশির আজকের রাশিফল [২১ মার্চ-২০ এপ্রিল]

কর্মক্ষেত্র ও ব্যবসায় ধারাবাহিক অগ্রগতি হতে পারে। আর্থিক সংকট কাটিয়ে আয়-উপার্জনের পথ শক্তিশালী হবে এবং পুরোনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। হারানো প্রভাব ও কর্তৃত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরে নতুন আসবাবপত্র যোগ হতে পারে। প্রেম, বন্ধুত্ব ও ভ্রমণ শুভ হতে পারে। ব্যবসায়িক সফর থেকেও লাভের সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশির আজকের রাশিফল [২১ এপ্রিল-২০ মে]

বিজ্ঞাপন

দুর্ভোগ ধীরে ধীরে কমে পরিস্থিতি অনুকূলে আসতে পারে। জমিজমা নিয়ে চলমান বিরোধের সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি কিংবা যানবাহন পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের কিছু ইচ্ছা পূরণের পথ খুলবে। প্রেমের সম্পর্কে জমে থাকা অভিমান দূর হতে পারে। পরিবারে নতুন অতিথির আগমনের সুখবরও আসতে পারে।

মিথুন রাশির আজকের রাশিফল [২১ মে-২০ জুন]

আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় সঞ্চয়ে চাপ পড়তে পারে। দূরবর্তী স্থান থেকে কোনো অপ্রত্যাশিত বা মন খারাপ করা সংবাদ আসতে পারে। দাম্পত্য সম্পর্কে শান্তি বজায় রাখতে বাড়তি মনোযোগ প্রয়োজন হবে। শিক্ষার্থীদেরও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। বৈদ্যুতিক সরঞ্জাম, মিটার, পানির কলসহ ঘরের বিভিন্ন জিনিস মেরামতে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

কর্কট রাশির আজকের রাশিফল [২১ জুন-২০ জুলাই]

প্রাপ্তির দিকটি শক্তিশালী হতে পারে। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মজুত পণ্যের মূল্য বাড়ায় লাভের সুযোগ তৈরি হতে পারে। দূর থেকে ভালো কোনো সংবাদ আসতে পারে। ভেঙে যাওয়া দাম্পত্য সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। সন্তানপ্রত্যাশী দম্পতিরাও সুখবর পেতে পারেন।

সিংহ রাশির আজকের রাশিফল [২১ জুলাই-২০ আগস্ট]

বিজ্ঞাপন

স্বাস্থ্যের বিষয়ে অবহেলা না করে সতর্ক থাকা প্রয়োজন। চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর আসতে পারে। বিবাহযোগ্যদের বিয়ের বিষয়ে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়িক সফর লাভজনক হতে পারে। তবে লটারি, জুয়া, রেস, শেয়ার ও হাউজিংয়ের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা ভালো।

কন্যা রাশির আজকের রাশিফল [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দিনটি মিশ্র ফল বয়ে আনতে পারে। বিদেশ-সংক্রান্ত কোনো সূত্র থেকে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। পিতা-মাতার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। আয় ও ব্যয় প্রায় সমান থাকায় সঞ্চয় করা কঠিন হতে পারে। দাম্পত্য জীবনে শান্তি ও পারস্পরিক বোঝাপড়া ধরে রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।

বিজ্ঞাপন

তুলা রাশির আজকের রাশিফল [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

আয়ের তুলনায় অর্থব্যয়ের চাপ বেশি থাকতে পারে। দূর থেকে অপ্রীতিকর কোনো সংবাদ আসার আশঙ্কা রয়েছে। নির্ভরশীল বা আশ্রিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাময়িক বাধা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ঘরের ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে অতিরিক্ত ঝামেলা ও ব্যয়ের কারণ হতে পারে।

বৃশ্চিক রাশির আজকের রাশিফল [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

বিজ্ঞাপন

আত্মবিশ্বাস, সাহস ও মানসিক শক্তি বাড়বে। ব্যবসায়িক সফর থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের দাম্পত্য বিরোধ মিটে সম্পর্ক স্বাভাবিক হতে পারে। ঘরে নতুন আসবাবপত্র আসতে পারে। বিরোধীদের মোকাবিলায় সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ধনু রাশির আজকের রাশিফল [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয়ের পরিকল্পনা করতে হবে। ভয়, সংকোচ ও আত্মবিশ্বাসের ঘাটতি কাজে প্রভাব ফেলতে পারে। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নমনীয় আচরণ করে কাজ আদায় করতে হবে। বিষাক্ত পোকামাকড়ের দংশন থেকে সতর্ক থাকুন। সন্তানদের কর্মকাণ্ডের দিকে নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে।

বিজ্ঞাপন

মকর রাশির আজকের রাশিফল [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

চারদিক থেকে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। পিতা-মাতার কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক সময় আসতে পারে। পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। পুরোনো বন্ধুত্ব পুনরায় প্রাণ ফিরে পেতে পারে। শত্রু ও বিরোধীদের বেশ কিছু পরিকল্পনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশির আজকের রাশিফল [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

বিজ্ঞাপন

কর্মক্ষেত্র ও ব্যবসায় সহকর্মী এবং অংশীদারদের সহযোগিতা পাবেন। পরিবারে নতুন সদস্যের আগমনের সম্ভাবনা রয়েছে। হারিয়ে যাওয়া প্রিয়জন বা গুরুত্বপূর্ণ সম্পর্ক ফিরে আসতে পারে। ভেঙে যাওয়া প্রেম ও বন্ধুত্ব পুনরায় জোড়া লাগার সুযোগ রয়েছে। আগুন ও বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ঘটনায় মানসিক কষ্ট বা আবেগপ্রবণ হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

মীন রাশির আজকের রাশিফল [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

দিনটি আত্মবিশ্বাস ও সাফল্যে ভরপুর হতে পারে। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের সুযোগ হাতের নাগালে আসবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। শত্রু ও বিরোধীরা পিছিয়ে যেতে বাধ্য হতে পারে। ধর্মীয় বিষয়ে মনোযোগ বাড়বে। প্রেম, রোমান্স, বিনোদন ও ভ্রমণের জন্য দিনটি অনুকূল হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD