Logo

আজকের রাশিফল (২৪ জুলাই ): কেমন যাবে আপনার দিন?

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৬, ১১:৪৬
আজকের রাশিফল (২৪ জুলাই ): কেমন যাবে আপনার দিন?
ছবি: সংগৃহীত

২৪ জুলাই ২০২৬, শুক্রবার। আজ চাঁদ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। পঞ্জিকা অনুযায়ী সকাল ৯টা ১২ মিনিট পর্যন্ত থাকবে শ্রাবণ শুক্লা দশমী তিথি। এদিন শুক্লা ও ব্রহ্মা যোগের প্রভাবও রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, শুক্রবার মা লক্ষ্মীর পূজার দিন। দেখে নিন মেষ থেকে মীন—১২ রাশির জাতকদের জন্য আজকের সম্ভাব্য ফলাফল।

বিজ্ঞাপন

মেষ : আজ মিশ্র ফল পেতে পারেন। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বাড়তে পারে এবং পড়াশোনায় কিছু বাধা আসতে পারে। খেলাধুলায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। স্ত্রী-সংক্রান্ত শারীরিক সমস্যায় ভোগার আশঙ্কা আছে। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ মিলতে পারে।

বৃষ : নতুন উদ্যোগ বা বিনিয়োগের জন্য দিনটি অনুকূল। ভাইয়ের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। অযথা মানসিক চাপ এড়িয়ে চলুন। স্বল্প দূরত্বের ব্যবসায়িক সফর ফলপ্রসূ হতে পারে। দুধ, মাছ বা সুগন্ধি তেল-সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে।

মিথুন : কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বা বিরোধীর সংখ্যা বাড়তে পারে। অসাবধানী কথাবার্তা সমস্যার কারণ হতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। চাকরি পরিবর্তন বা নতুন কাজের সুযোগ আসতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

বিজ্ঞাপন

কর্কট : সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। বিয়ের আলোচনা এগিয়েও হঠাৎ থেমে যেতে পারে। চিকিৎসা খাতে ব্যয় বাড়তে পারে। যানবাহনের ক্ষতির আশঙ্কা রয়েছে। অনুপযুক্ত কাউকে ঋণ দিলে সমস্যায় পড়তে পারেন। সম্পত্তি নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

সিংহ : জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। চিকিৎসা ব্যয় বাড়তে পারে। নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তন বা নতুন কর্মসংস্থানের সুযোগ মিলতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে।

কন্যা : নিজের আয়ে সঞ্চয় বাড়ানোর সুযোগ পাবেন। বিরোধীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সুবিধা অর্জন করতে পারেন। নতুন ব্যবসা থেকে লাভের ইঙ্গিত রয়েছে। বয়োজ্যেষ্ঠ কারও সঙ্গে মতপার্থক্য হতে পারে। ঋণ পরিশোধে কিছু জটিলতা দেখা দিতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

বিজ্ঞাপন

তুলা : স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন। গলার সমস্যায় ভুগতে পারেন। দীর্ঘদিনের পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। শারীরিক আঘাতের আশঙ্কা রয়েছে। ছোট ভ্রমণের সুযোগ মিলতে পারে। পৈতৃক সম্পদ থেকে লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক : নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্নায়বিক সমস্যায় কষ্ট পেতে পারেন। ওষুধ-সংক্রান্ত ব্যবসায় আয় বাড়তে পারে। আমদানি-রপ্তানি ব্যবসায় অগ্রগতির সুযোগ রয়েছে। ভুল মানুষের পরামর্শে চললে বিপাকে পড়তে পারেন। প্রবীণদের সঙ্গে মতবিরোধ হতে পারে।

ধনু : মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। গলার সমস্যা দেখা দিতে পারে। অযোগ্য কাউকে আর্থিক সহায়তা করলে ক্ষতির মুখে পড়তে পারেন। কোনো অবৈধ ঘটনার সাক্ষী হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজে অর্থ ব্যয় হতে পারে।

বিজ্ঞাপন

মকর : আপনার বিরুদ্ধে কূটনৈতিক ষড়যন্ত্র হতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে। প্রাপ্য পাওনা পেতে বিলম্ব হতে পারে। আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

কুম্ভ : নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। বিশ্বস্ত বন্ধুর পরামর্শে বড় বিপদ এড়াতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। প্রকৌশল, চারুকলা ও টেক্সটাইল খাতের সঙ্গে যুক্তদের জন্য দিনটি ইতিবাচক।

মীন : পারিবারিক সমস্যার সমাধানে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। কর্মস্থলে ঈর্ষাপরায়ণ সহকর্মীদের থেকে সতর্ক থাকুন। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো চুক্তি সম্পন্ন হতে পারে। নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগও রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD