আজকের রাশিফল (২৫ জুলাই) : কোন রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে?

আজকের দিনটি বিভিন্ন রাশির জাতক-জাতিকার জন্য ভিন্ন ভিন্ন সম্ভাবনা ও সতর্কবার্তা নিয়ে এসেছে। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, আজ জন্মগ্রহণকারীরা সিংহ রাশির অন্তর্ভুক্ত। তাদের ওপর সূর্য, কেতু ও শুক্রের সম্মিলিত প্রভাব থাকবে। ধনু রাশির ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক শুভ ফল বয়ে আনতে পারে।
বিজ্ঞাপন
বিদেশযাত্রা কিংবা দেশে প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হতে পারে। কর্মজীবন, অর্থনৈতিক অগ্রগতি এবং আধ্যাত্মিক উন্নতির পথও উন্মুক্ত হওয়ার ইঙ্গিত রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি সম্ভাবনাময়। আইনি জটিলতায় ইতিবাচক ফল মিলতে পারে এবং দীর্ঘদিনের ঋণ বা দেনা থেকে মুক্তির সম্ভাবনাও রয়েছে।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)
আজকের দিনটি মিশ্র ফল বয়ে আনতে পারে। পারিবারিক বিষয়ে বাবা-মায়ের সহযোগিতা পাবেন। আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে, ফলে সঞ্চয় কমে যেতে পারে। অযাচিত সমালোচনা বা বদনামের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক।
বিজ্ঞাপন
বৃষ (২১ এপ্রিল–২০ মে)
বিশ্বস্ত বলে মনে হওয়া কারও কারণে সমস্যায় পড়তে পারেন। বিয়ের বিষয়ে কোনো বাধা দেখা দিতে পারে। সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। আয় অপেক্ষা ব্যয় বাড়তে পারে। বাসার বৈদ্যুতিক যন্ত্রপাতি বা পানির সংযোগসংক্রান্ত মেরামতে অতিরিক্ত খরচ হতে পারে।
মিথুন (২১ মে–২০ জুন)
বিজ্ঞাপন
জীবনযাপনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন আসবাবপত্র কেনার সুযোগ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের পুরোনো বিরোধের অবসান ঘটতে পারে। আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়বে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে সহযোগিতা মিলবে। সন্তানের কর্মকাণ্ডের প্রতি নজর রাখা প্রয়োজন।
কর্কট (২১ জুন–২০ জুলাই)
আজ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কর্মক্ষেত্রে অধীনস্থদের সঙ্গে সদ্ভাব বজায় রাখলে কাজ সহজ হবে। প্রত্যাশিত কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। মানসিক অস্থিরতা বা আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে। বিষাক্ত পোকামাকড় থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
সিংহ (২১ জুলাই–২০ আগস্ট)
বিভিন্ন ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের বিশেষ করে বাবা-মায়ের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি আনন্দদায়ক হতে পারে। পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবর মিলতে পারে। শত্রু বা বিরোধীদের পরিকল্পনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর)
বিজ্ঞাপন
কর্মক্ষেত্রে সহকর্মী ও অংশীদারদের সহযোগিতা পাবেন। পরিবারে নতুন অতিথির আগমন আনন্দ বয়ে আনতে পারে। হারানো মূল্যবান কিছু ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচিত বা আশ্রিত কারও ব্যাপারে সতর্ক থাকুন। আত্মীয় সেজে কেউ পারিবারিক অশান্তির কারণ হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
সাফল্যের সম্ভাবনা প্রবল। আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। ভাইবোনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়বে। প্রেম, ভ্রমণ ও বিনোদনের জন্য দিনটি অনুকূল। অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এড়িয়ে চলাই ভালো।
বিজ্ঞাপন
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ মিলবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি থাকবে। নতুন আসবাবপত্র কেনার সম্ভাবনা রয়েছে। হারানো মর্যাদা ও নেতৃত্ব ফিরে পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য শুভ সময়। বিয়ের সম্ভাবনাও জোরালো।
ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর)
বিজ্ঞাপন
বাড়ি বা যানবাহন পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের প্রতিকূল পরিস্থিতি ধীরে ধীরে কাটতে শুরু করবে। জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পাবে। বাবা-মা ও গুরুজনদের সহযোগিতা মিলবে। পরিবারে নতুন সদস্যের আগমন আনন্দ বয়ে আনতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।
মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে চাপ পড়তে পারে। শিক্ষার্থীদের কিছু হতাশার মুখোমুখি হতে হতে পারে। দূর থেকে অপ্রত্যাশিত কোনো সংবাদ আসতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। গৃহস্থালির যন্ত্রপাতি মেরামতে অতিরিক্ত ব্যয় হতে পারে।
বিজ্ঞাপন
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মজুত পণ্যের মূল্য বাড়তে পারে। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজন হতে পারে। দূর থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিঃসন্তান দম্পতির জন্য সুসংবাদের ইঙ্গিত রয়েছে। বিচ্ছিন্ন দাম্পত্য সম্পর্কে পুনর্মিলনের সম্ভাবনা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
বিজ্ঞাপন
চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর আসতে পারে। স্বাস্থ্যের বিষয়ে অবহেলা না করাই ভালো। ব্যবসায়িক ভ্রমণ লাভজনক হতে পারে। সফরকালে নতুন পরিচয় ভবিষ্যতে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নিতে পারে। লটারি, জুয়া, রেস বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।








