Logo

পূজার মিষ্টিমুখে ঘরেই বানান মজাদার নারকেলের নাড়ু

profile picture
জনবাণী ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬, ১৬:০৯
পূজার মিষ্টিমুখে ঘরেই বানান মজাদার নারকেলের নাড়ু
ছবি: সংগৃহীত

পূজার আনন্দে মিষ্টিমুখ না হলে কি চলে! উৎসবের দিনে বাড়িতে তৈরি নানা পদের মধ্যে নারকেলের নাড়ু হতে পারে দারুণ আয়োজন। নারকেল, গুড় বা চিনি আর কয়েকটি সহজ উপকরণ দিয়ে অল্প সময়েই তৈরি করা যায় এই মজাদার মিষ্টি। এবারের পূজায় পরিবারের সদস্য ও অতিথিদের আপ্যায়নে ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু নারকেলের নাড়ু।

বিজ্ঞাপন

নারকেলের নাড়ু বানাতে যা যা লাগবে

- নারকেল ১টি

- গুড় বা চিনি ১ কাপ

বিজ্ঞাপন

- এলাচ ২–৩টি

- দারুচিনি ২–৩ টুকরা

- গুঁড়া দুধ ২ টেবিল চামচ

বিজ্ঞাপন

- মুড়ি ১ কাপ

যেভাবে তৈরি করবেন

প্রথমে নারকেল কুরিয়ে নিন। এরপর কুরানো নারকেলের সঙ্গে গুড় বা চিনি, এলাচ ও দারুচিনি ভালোভাবে মিশিয়ে প্রায় এক ঘণ্টা রেখে দিন। এতে উপকরণগুলো একসঙ্গে মিশে স্বাদ আরও ভালো হবে।

বিজ্ঞাপন

এবার চুলায় একটি পাত্র বসিয়ে নারকেলের মিশ্রণ ঢেলে দিন। মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ধীরে ধীরে আঠালো হয়ে এলে পরবর্তী ধাপে যেতে হবে।

এরপর মিশ্রণে গুঁড়া দুধ ও গুঁড়া করা মুড়ি দিয়ে ভালোভাবে নাড়ুন। সব উপকরণ একসঙ্গে মিশে গেলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।

মিশ্রণটি হাতে নেওয়ার মতো ঠান্ডা হলে অল্প অল্প করে নিয়ে দুই হাতের তালুতে গোল করে নাড়ু তৈরি করুন। সবশেষে তৈরি নাড়ুগুলো গুঁড়া করা মুড়িতে গড়িয়ে নিন।

বিজ্ঞাপন

ব্যস, তৈরি হয়ে গেল মজাদার নারকেলের নাড়ু। পছন্দের পাত্রে সাজিয়ে পূজার অতিথিদের পরিবেশন করুন। ঘরে তৈরি এই মিষ্টি উৎসবের আয়োজনে যোগ করবে বাড়তি স্বাদ ও আনন্দ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD