Logo

পুলিশ তাদের নিয়মে থেকেই গ্রেফতার করছে: আইজিপি

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩০
পুলিশ তাদের নিয়মে থেকেই গ্রেফতার করছে: আইজিপি
ছবি: সংগৃহীত

নির্দিষ্ট কোনও নাশকতার তথ্য পুলিশের কাছে নেই কিন্তু সে কারণে আমরা বিষয়টিকে উড়িয়ে দিচ্ছিনা

বিজ্ঞাপন

পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন,পুলিশ তাদের নিয়মের ভেতরে থেকেই গ্রেফতার অভিযান চালাচ্ছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আসামীদেরকে গ্রেফতার করছে। তবুও আমরা বিএনপির অভিযোগের বিষয় খতিয়ে দেখব।

আজ শনিবার (৩ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনও নাশকতার তথ্য পুলিশের কাছে নেই। কিন্তু সে কারণে আমরা বিষয়টিকে উড়িয়ে দিচ্ছিনা। আমরা সব বিষয়কে মাথায় রেখেই তাদের সমাবেশে নিরাপত্তা দেওয়ার কথা চিন্তা করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা আশা করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। তারা কোন গণ্ডগোল করবে না। আমি আশা করি বিএনপি নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD