Logo

স্বাধীনতার আদর্শের পথ ধরেই অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১
স্বাধীনতার আদর্শের পথ ধরেই অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রা
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছর পূর্ণ হলো। মহান মুক্তিযুদ্ধের সব শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই।

বিজ্ঞাপন

বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথ ধরে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় চলমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে  পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য লেখেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী লেখেন, ‌‌‌‍গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছর পূর্ণ হলো। মহান মুক্তিযুদ্ধের সব শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই।

বিজ্ঞাপন

‘আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি আমার মা বেগম ফজিলাতুন নেছাকে। আমার দুই মুক্তিযোদ্ধা ভাই শেখ কামাল ও শেখ জামালকে। আমার ১০ বছরের ছোট ভাই রাসেলকে। একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আরও যারা শাহাদাতবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।’

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর-রাজাকারদের হাতে লাঞ্ছিত লাখো মা-বোনের প্রতি জানাই আমার শ্রদ্ধা। কোনো আত্মদান বৃথা যায় না।

বিজ্ঞাপন

মন্তব্যে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথ ধরে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় চলমান। ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

‘২০৪১ সালের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে বাঙালি গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ। বিশ্বসভায় মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।’

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD