Logo

মেয়াদ বাড়ল রাষ্ট্রপতির প্রেস সচিবের

profile picture
জনবাণী ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৩, ১৫:৫১
মেয়াদ বাড়ল রাষ্ট্রপতির প্রেস সচিবের
ছবি: সংগৃহীত

সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব চুক্ততিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায়

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রেস সচিব  মো. জয়নাল আবেদীনের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। 

বুধবার (৪ জানুয়ারি) জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে তার চুক্ততিভিত্তিক নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব চুক্ততিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১১ জানুয়ারি, ২০২৩ থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ছয় মাস মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD