Logo

৪ অতিরিক্ত সচিবের দপ্তর বদল

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৯:২৫
৪ অতিরিক্ত সচিবের দপ্তর বদল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুন নাহার হেনাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে

বিজ্ঞাপন

৪ অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এর মধ্যে ‘তথ্য আপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়’-এর প্রকল্প পরিচালক কেয়া খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়মা ইউনুসকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুন নাহার হেনাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD