Logo

৮ জেলায় নতুন জেলা প্রশাসক

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মার্চ, ২০২৩, ০৮:৩২
৮ জেলায় নতুন জেলা প্রশাসক
ছবি: সংগৃহীত

দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার জেলাগুলো হলো- রাজশাহী, নড়াইল, মাদারীপুর, নাটোর, ঝিনাইদহ, মেহেরপুর, মৌলভীবাজার ও দিনাজপুর

বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- রাজশাহী, নড়াইল, মাদারীপুর, নাটোর, ঝিনাইদহ, মেহেরপুর, মৌলভীবাজার ও দিনাজপুর। 

রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরের ডিসি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোরের ডিসি করা হয়।

বিজ্ঞাপন

অপরদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুর, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব এস এম রফিকুল ইসলামকে ঝিনাইদহের ডিসি এবং নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহী ডিসি পদে নিয়োগ দেয়া হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD