Logo

জাতীয় জরুরি সেবার কার্যক্রম চালু

profile picture
জনবাণী ডেস্ক
৫ এপ্রিল, ২০২৩, ১৬:১২
জাতীয় জরুরি সেবার কার্যক্রম চালু
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

বিজ্ঞাপন

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম। কিছুক্ষন আগে সেটি আবার চালু হয়েছে বলে জানা গেছে।  

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

বিজ্ঞাপন

আগুন পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ করা হয়।  

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD