Logo

ব্যবসায়ীদে দ্বন্দ্বের কারণে আগুন কি না তা খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৩, ১১:১২
ব্যবসায়ীদে দ্বন্দ্বের কারণে আগুন কি না তা খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

এছাড়া ফায়ার সার্ভিসের অফিসে হামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে

বিজ্ঞাপন

বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণে আগুন লাগে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (৮ এপ্রিল) বিএফডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগুন লাগার কারণও ফায়ার সার্ভিস তদন্ত করছে। এছাড়া ফায়ার সার্ভিসের অফিসে হামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। 

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ছিনিয়ে নেয়া জঙ্গিদের ধরতে কেন দেরি, এমন প্রশ্নে গোলাম ফারুক বলেন, আদালত থেকে জঙ্গি ছিনতাই নিয়ে তদন্তে তাদের আইনের আওতায় আনতে সময় লাগছে। কারণ তারা স্বাভাবিক মোবাইল বা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে না।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD