Logo

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চাই না: রাষ্ট্রদূত

profile picture
জনবাণী ডেস্ক
৪ মে, ২০২৩, ১২:২৮
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চাই না: রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয়েছে কৌশলগত অংশীদারত্ব মানে শুধু রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নয়

বিজ্ঞাপন

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, বন্ধুপ্রতীম দেশ জাপান বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।

বুধবার (৩ মে) দূতাবাসে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে ব্রিফিংকালে নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দুই দেশ একটি ‘অত্যন্ত বিস্তৃত ও লক্ষ্যভিত্তিক’ অংশীদারিত্বের দিকে মনোনিবেশ করছে। আমাদের সম্পর্ক বিস্তৃত অংশীদারত্ব থেকে কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয়েছে। কৌশলগত অংশীদারত্ব মানে শুধু রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নয়।

এ সময় জাপান বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় জানিয়ে তিনি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD