Logo

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই, ২০২৬, ১৯:১৯
নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় এ সমাপনী অনুষ্ঠান।

বিজ্ঞাপন

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগান নিয়ে চলতি বছরের ২ মে শুরু হয়েছিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা। এবারের আসরের প্রতিপাদ্য ছিল—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামের মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে থাকা শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় তিনি শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাঠে থাকা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে তিনি বালিকা বিভাগের ফুটবল ফাইনাল, বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়।

পরে উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD