Logo

সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ মে

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৩, ০৫:৪৩
সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ মে
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রবিবার (১৪ মে) এ অধিবেশন আহ্বান করেছেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ মে। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রবিবার (১৪ মে) এ অধিবেশন আহ্বান করেছেন।

বিজ্ঞাপন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১ জুন সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন বলে জানায় সংসদ সচিবালয় সূত্র।

বিজ্ঞাপন

সংসদের গণসংযোগ বিভাগ জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ খ্রিস্টাব্দের ৩১ মে রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন আহ্বান করেছেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD