Logo

তাপপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৩, ২১:৩৭
তাপপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

দেশের ২০ জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  কুষ্টিয়া, ময়মনসিংহ,রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সিলেট,  ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: তাপপ্রবাহ কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

বিজ্ঞাপন

তিনি আরও জানান, খুলনা বিভাগের ১০টি ও রাজশাহী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনে তাপমাত্রা বাড়তে এবং বৃষ্টিপাত কমতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD