Logo

হজ পালনে সপরিবারে সৌদি আরব গেলেন রাষ্ট্রপতি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৩, ০২:০৭
হজ পালনে সপরিবারে সৌদি আরব গেলেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি সেখানে আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন

বিজ্ঞাপন

সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ পালনে ১০ দিনের সফরে সৌদি আরব গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

সৌদি রাজ পরিবারের আমন্ত্রণে শুক্রবার (২৩ জুন) দুপুর আড়াইটায় সপরিবারে তিনি ঢাকা ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (ফ্লাইট নম্বর: বিজি ৩৩১), রাষ্ট্রপতি, তার সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিব এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারী এবং দূতাবাসের কর্মকর্তারা সাহাবুদ্দিনকে স্বাগত জানাবেন।

বিজ্ঞাপন

কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি সেখানে আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।

হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি আগামী ১ জুলাই মহানবি হজরত মুহম্মদ (সা.)-এর মাজার জিয়ারতের জন্য মদিনায় যাবেন। সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি৩৩৮) আগামী ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD