Logo

রাজধানীতে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুন, ২০২৩, ০৩:৪৫
রাজধানীতে বিক্রি হচ্ছে কোরবানির মাংস
ছবি: সংগৃহীত

আমরা সেখান থেকে মাংস, আস্ত পা, মাথা এসব কিনে নিয়ে আসি পরে এখানে এনে তা বিক্রির জন্য প্রস্তুত করি

বিজ্ঞাপন

পশু কোরবানির মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে ঈদুল আজহা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কেউ কোরবানি দিয়েছেন গরু, কেউবা খাসি। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে অনেকেই কোরবানি দিতে পারেননি। 

শহরের বিভিন্ন স্থানে কোরবানিকৃত গরুর মাংস, মাথা, পা ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করে থাকেন পশু ব্যবসায়ীরা। মূলত আর্থিকভাবে অসচ্ছল ক্রেতাদের জন্যই তাদের এ আয়োজন। সংগ্রহকৃত এসব মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জুন) কারওয়ান বাজার গিয়ে এ চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

মজিবর নামের এক মৌসুমী মাংস ব্যাবসায়ী জানান, যেসব জায়গায় কোরবানি হয়, আমরা সেখান থেকে মাংস, আস্ত পা, মাথা এসব কিনে নিয়ে আসি। পরে এখানে এনে তা বিক্রির জন্য প্রস্তুত করি।

আরেক মাংস ব্যবসায়ী জানান, পরিচিত নানা জায়গা থেকে মাংস কিনে এনে আমরা এখানে বিক্রি করি। মোটামুটি কম দামে এখান থেকে কাস্টমাররা তাজা কোরবানির মাংস কিনতে পারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখানে মূল মাংস বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যেই। ৪টা পা একত্রে বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। ফ্যাপসা বা এ জাতীয় জিনিস বিক্রি হচ্ছে ৪০০ টাকার মধ্যেই।

ক্রেতা ফরহাদ হোসেন একজন বেসরকারি চাকরিজীবী। তিনি জানান, এখানে একটু কম দামেই তাজা কোরবানির মাংস পাওয়া যায়। তাই কিনতে আসা।

বিজ্ঞাপন

দোকানের পাশাপাশি অনেকে পলিথিনে ভরে মাংস নিয়ে আসছেন বিক্রির জন্য। তবে সেসব মাংসের দাম হাঁকানো হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD