Logo

রাজধানীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ২২:০৯
রাজধানীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত
ছবি: সংগৃহীত

বুধবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আলী (২৫)। তিনি পেশায় লেগুনা চালক ছিলেন।

বুধবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। দ্রুতগতির গাড়িটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD