Logo

রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৩, ২৪:০৬
রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রংপুর পৌঁছান তিনি।

বিজ্ঞাপন

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত রংপুর বিভাগীয় জনসভায় যোগ দিতে রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচনের আগে রংপুরের এ জনসভায় স্মরণকালের বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি।

বুধবার (২ আগস্ট)  দুপুর সোয়া ১টার দিকে রংপুর পৌঁছান তিনি।

বিজ্ঞাপন

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে দুপুর সোয়া ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জনসভার কার্যক্রম।। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

জনসভায় উপস্থিত আছেন জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ।

বিজ্ঞাপন

বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগের জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী রংপুর সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD