Logo

সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৩, ২৪:৩৭
সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ নিয়ে রাতভর জামায়াত-শিবিরের সমর্থকরা তাণ্ডব চালিয়েছে বলে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সহিংসতা এড়াতে তাদের গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খন্দকার গোলাম ফারুক বলেন, “আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৪০ মিনিটে মারা যান। তার মরদেহ নিয়ে জামায়াত-শিবির গতকাল তাণ্ডব চালিয়েছে। পুলিশের ওপর আক্রমণ করে, গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে তারা।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “ফজরের নামাজের পর তারা বিএসএমএমইউ দখল করে নিল। ফেসবুকে লাইভ দিয়ে সবাইকে এখানে চলে আসার কথা বলেছে। পরে বাধ্য হয়ে সীমিত শক্তি প্রয়োগ করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য।”

বিজ্ঞাপন

রাতের হামলা ও ভাঙচুরের বিষয়টি বিবেচনা করে আগামীকাল বুধবার (১৬ আগস্ট) ঢাকায় গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD