জানমালের ক্ষতির চেষ্টা করলেই ব্যবস্থা: র্যাব

রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
কেউ জানমালের ক্ষতি করার চেষ্টা করলে আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বুধবার (১৬ আগস্ট)দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
একাত্তুরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ঘিরে জামায়াতে ইসলামীর অপতৎপরতা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “দেশে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে বা জানমালের ক্ষতি করলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আগে জঙ্গিবাদে যারা জড়িত ছিল তারা নতুন নামে দেশকে অস্থিতিশীল করতে সংঘবদ্ধ হচ্ছে। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের কাজে এখনও তৎপর রয়েছে। তাদের ধরতে র্যাবের গোয়েন্দারা নিবিড়ভাবে কাজ করছে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








