Logo

হুইসেল বাজিয়ে ভাঙ্গার পথে ছুটছে ট্রেন

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৩, ২০:৫৪
হুইসেল বাজিয়ে ভাঙ্গার পথে ছুটছে ট্রেন
ছবি: সংগৃহীত

এর মাধ্যমে পদ্মাপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে।

বিজ্ঞাপন

ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ট্রেনের প্রথম হুইসেল বেজেছে। এর মাধ্যমে পদ্মাপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে।

ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৭ মিনিটে লোকমোটিভসহ ৬টি কোচের পরীক্ষামূলক ট্রেন একটি লম্বা হুইসেল দিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। আর এর মধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা যুক্ত হলো রেলপথে। 

বিজ্ঞাপন

রেল লিংক প্রকল্পের কাজ শেষ হওয়ার পর পরীক্ষামূলক দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর ওপর দিয়ে শুরু হচ্ছে রেল যোগাযোগ।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ পরীক্ষামূলক এই ট্রেনে থাকবেন সরকারের আরোও বিভিন্ন স্তরের ব্যক্তিরা।

উদ্বোধনের পরীক্ষামূলক একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এজন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রস্তুত রাখা হয়েছে পরীক্ষামূলক যাত্রায় যাওয়ার জন্য একটি ট্রেন।

বিজ্ঞাপন

আগামী অক্টোবরে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ট্রেন যাবে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পের ট্রেন চলাচল। 

বিজ্ঞাপন

টেস্ট রানের ট্রেনটিতে যাত্রী হয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং রেলেওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD