Logo

জনসাধারণের জন্য সরকারের জরুরি নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ, ২০২৬, ২১:০৩
জনসাধারণের জন্য সরকারের জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়ে সরকার জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সব নাগরিককে অবিলম্বে সাশ্রয়মূলক ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

এর অংশ হিসেবে রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া, গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার, পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা এবং লিকেজ রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহার থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

সেইসঙ্গে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং (কার-পুলিং) ব্যবস্থা উৎসাহিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করে জ্বালানি তেলের ব্যবহার কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে সকল সরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে অফিস চলাকালীন ও অফিস-পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও অতিরিক্ত জ্বালানি ব্যবহার এড়িয়ে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

সর্বোপরি জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD