Logo

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে থাকবেন যারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ, ২০২৬, ১৯:১৮
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে থাকবেন যারা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন মাত্র চারজন কর্মকর্তা। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যখন বিদেশে সরকারি সফরে যাবেন বা দেশে ফেরবেন, তখন বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদের একজন জ্যেষ্ঠ মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিদেশ সফর ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে রাষ্ট্রাচারের জন্য একটি বিস্তৃত নির্দেশনা জারি করা হয়েছিল। তাতে উপস্থিত থাকতেন উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, মন্ত্রিপরিষদ সচিব এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানসহ আরও বিভিন্ন কর্মকর্তা।

বিজ্ঞাপন

নতুন নির্দেশনায় সেই বিস্তৃত উপস্থিতির পরিবর্তে এখন মাত্র চারজন কর্মকর্তার উপস্থিতি নির্ধারণ করা হয়েছে, যা সরকারের সরলীকৃত রাষ্ট্রাচার নীতি অনুযায়ী গ্রহণ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD