Logo

রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি পাবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি পাবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজাকারের সন্তানেরা ভবিষ্যতে সরকারি চাকরি পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।শুক্রবার (৪ মার্চ) দুপুরে গাজীপ...

বিজ্ঞাপন

রাজাকারের সন্তানেরা ভবিষ্যতে সরকারি চাকরি পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরের সাহাপাড়া এলাকায় মার্কাস রোড ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেয়া আছে। পরবর্তী অধিবেশনে পাশ হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক আনিসুর রহমান বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাজী আজিম উদ্দিন উদ্দিন বুদ্দিন। গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যার ৬ তলা বিশিষ্ট হাসপাতালটি ২২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD