Logo

পোশাক কারখানার নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

profile picture
জনবাণী ডেস্ক
৯ নভেম্বর, ২০২৩, ২২:০০
পোশাক কারখানার নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা ও এর আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে আজ ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এই ঘোষণা দেন। অপরদিকে, শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD