বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বিএনপি প্রার্থী এলিজা জামান

সংসদীয় সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামীকাল রবিবার (১ নভেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং এলিজা জামান মনোনয়ন প্রত্যাহার না করলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনী আইন অনুযায়ী কোনো আসনে একজন বৈধ প্রার্থী থাকলে এবং তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করার বিধান রয়েছে।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জড়ায়।
এ ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং পরবর্তীতে নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
বিজ্ঞাপন








