নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে: ইসি সচিব

এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব।”
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই অপেক্ষা করতে হবে।
সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব।”
নভেম্বরের প্রথমার্ধ হতে আর মাত্র দুই দিন বাকি রয়েছে। ইসি সচিবের বক্তব্য অনুযায়ী, আগামী বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণা হতে পারে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








