Logo

ঢাকা জেলার ৫ আসনে ২৮ জনের মনোনয়ন বৈধ, বাতিল ১২

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৪
ঢাকা জেলার ৫ আসনে ২৮ জনের মনোনয়ন বৈধ, বাতিল ১২
ছবি: সংগৃহীত

ঢাকা জেলা প্রশাসক ও জেলার পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনে ৪৬ জনের দাখিল করা মনোনয়ন ফরমের মধ্যে ২৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে করা হয়েছে। তবে যাচাই বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ছয়টি মনোনয়ন স্থগিত করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও জেলার পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এর মধ্যে ঢাকা-১ আসনে মোট ১০ জনের মধ্যে আওয়ামী লীগের সালমান এফ রহমান ও জাতীয় পার্টির সালমা ইসলামসহ ৭ জনের মনোনয়ন বৈধ এবং এক জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি দুজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা-২ আসনে আওয়ামী লীগের এড.কামরুল ইসলাম ও জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিকে প্রার্থীর হলফ নামার সাক্ষর না থাকায় ইসলামী ঐক্যজোটের মাওলানা আশরাফ আলী জিহাদীসহ দুইজনের মনোনয়ন বাতিল ও জাকের পার্টির আবুল কালামের মনোনয়ন স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা-৩ আসন থেকে দাখিলকৃত ৯ টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৩ জন। আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিপু ও জাতীয় পার্টির কুদ্দুস মো. মনির সরকারসহ জনের ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমান ও সাবেক সংসদ সদস্য মুরাদ জংসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ছয় প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ও দুজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা-২০ অসনে বাংলাদেশ আওয়ামী লীগের বেনজীর আহমদ ও জাতীয় পার্টির (জিএম কাদের) খান মোহাম্মদ ইসরাফিলসহ ৬ জনের মনোনয়ন বৈধ। এছাড়া ২ জনের মনোনয়ন বাতিল ও ১ জনের স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD