Logo

ঢাকা ১৯ আসনে যাচাই-বাছাইয়ে ৬ জনের মনোনয়ন বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৬
ঢাকা ১৯ আসনে যাচাই-বাছাইয়ে ৬ জনের মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম, জাকের পার্টি থেকে শামসুদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

ঢাকা-১৯ আসনে স্বতন্ত্রসহ মোট ১৩ জন প্রার্থী  মনোনয়ন দাখিল করলে যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধতা দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে ঢাকা-১৯ আসনের রিটার্নিং কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।  

বিজ্ঞাপন

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, গণফ্রন্টের নুরুল আমীন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম, জাকের পার্টি থেকে শামসুদ্দিন আহমেদ। 

বিজ্ঞাপন

যে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছেন তারা হলেন, বাংলাদেশ সুপ্রীপ পার্টির মো. জুলহাস, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন, জাতীয় পার্টির বাহাদুর ইসলাম, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ ও বিএনএমের সাইফুল ইসলাম।  

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে ৭ জন পার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। এখন পর্যন্ত এই সাত জন নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD