Logo

সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী, মুক্তিযোদ্ধার গার্ড অব অনারে বাধার অভিযোগ

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
২৪ অক্টোবর, ২০২৬, ২০:৩৯
সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী, মুক্তিযোদ্ধার গার্ড অব অনারে বাধার অভিযোগ
ছবি: সংগৃহীত

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, স্থানীয় জামায়াত নেতাদের বাধার কারণে প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর পুলিশ লাইনসে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে নিজ এলাকায় তার দাফন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে পরিবার।

বিজ্ঞাপন

মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার বাদী ছিলেন। পরিবারের দাবি, তিনি একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর মানিক পশারী নিজ এলাকা ছেড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার বাড়িতে আশ্রয় নেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে দুপুর ১২টার দিকে তার মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। পরিবারের অভিযোগ, সেখানে গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতির সময় জামায়াত নেতারা বাধা দেন। এরপর বিকেল পাঁচটার দিকে পুলিশ লাইনসের ভেতরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

বিজ্ঞাপন

মানিক পশারীর মেয়ের জামাতা ফারুক হোসেন বলেন, ‘সকাল ১০টায় তিনি মারা যান। দুপুর ১২টার দিকে মরদেহ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসি।

গার্ড অব অনার দেওয়ার কথা বলে আমাদের বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতে হয়। একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার মরদেহ সাধারণ অ্যাম্বুলেন্সে বরফ ছাড়াই এতক্ষণ রাখতে হয়েছে। দাফনের বিষয়ে প্রশাসন আমাদের কোনো দায়িত্ব নেয়নি। আমরা এখন দাফন নিয়ে চিন্তিত।’

পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রাজ্জাক বলেন, ‘মানিক পশারী ভুয়া মুক্তিযোদ্ধা। তাকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না এবং পিরোজপুরের মাটিতে তার মরদেহ করতে দেওয়া হবে না।’

বিজ্ঞাপন

পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, ‘রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD