সিলেটে জনসভার মঞ্চে শেখ হাসিনা

বিকাল ৩টা ১০ মিনিটে নগরের আলিয়া মাদ্রাসার মাঠে প্রস্তুত মঞ্চে উঠেন তিনি।
বিজ্ঞাপন
সিলেটে আ. লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জনভার মঞ্চে উপস্থিত হয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটে নগরের আলিয়া মাদ্রাসার মাঠে প্রস্তুত মঞ্চে উঠেন তিনি। এসময় সমাবেশে আগতদের হাত নেড়ে অভিবাদন জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সিলেটে মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা
বিজ্ঞাপন
এর আগে আসন্ন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে অভ্যর্থনা জানান আ. লীগের নেতা-কর্মীরা। এরপর তিনি ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান।
আরও পড়ুন: সিলেটে পৌঁছেছেন শেখ হাসিনা
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার-ফেস্টুনে সেজেছে সিলেট নগরী। নগরীর ব্যস্ততম সড়কগুলো সেজেছে বর্ণিল সাজে। জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে কাজ করেছেন নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
জেবি/এসবি








