Logo

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে মহান বিজয় দিবস উদযাপন

profile picture
জনবাণী ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৫
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে মহান বিজয় দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বরের আমাদের স্মরণ করা দরকার আমরা কোথা থেকে এসেছি, কী করছি এবং কী করা উচিৎ।

বিজ্ঞাপন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য"-শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।

বিজ্ঞাপন

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমান তার বক্তৃতায় উল্লেখ করেন যে, ১৬ ডিসেম্বরের আমাদের স্মরণ করা দরকার আমরা কোথা থেকে এসেছি, কী করছি এবং কী করা উচিৎ। তিনি সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান করেন। 

অনুষ্ঠানে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ -এর উপর তথ্যচিত্র প্রদর্শন করেন মানব সম্পদ বিভাগের পরিচালক ড. মো.শাকিল আহমেদ।

বিজ্ঞাপন

আলোচনা ও সিম্পোজিয়ামের বিষয়বস্তুর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (পরিকল্পনা) অধ্যাপক ডা. শামীম মমতাজ ফেরদৌসী বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা প্রধানগণ এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. অশোক কুমার পাল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাপ্রধানগণ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরমাণু বিজ্ঞানীগণ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD