Logo

ট্রেনে আগুন দেওয়া জড়িতদের নাম পাওয়া গেছে: ডিবি প্রধান

profile picture
জনবাণী ডেস্ক
২২ ডিসেম্বর, ২০২৩, ০১:৪০
ট্রেনে আগুন দেওয়া জড়িতদের নাম পাওয়া গেছে: ডিবি প্রধান
ছবি: সংগৃহীত

ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পেয়েছে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পেয়েছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে  ডিবি প্রধান হারুন অর রশীদ এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি প্রধান , ট্রেনে আগুন লাগানো রাজনৈতিক কোনো পার্ট না। এটা এক ধরনের দুর্বৃত্তায়ন। যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে তারা ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীসহ ডিবি পুলিশ কাজ করছে। অনেকের নাম পেয়েছি, আশা করছি তাদেরকে দ্রুতই গ্রেফতার করা হবে। 

তিনি বলেন, যে কোনো ঘটনা ঘটার পর ডিবি সব সময় ছায়াতদন্ত করে। রেলে নাশকতা ও দুর্বৃত্তায়নের কারণে শিশুসহ চারটি তাজা প্রাণ চলে যায়। যারা এ কাজটি করেছে তারা ২৮ তারিখের পর থেকেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্যই এই কাজটি করেছে। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় তারা বাসায় আগুন লাগাচ্ছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। নতুন করে তারা এখন ট্রেনে আগুন লাগানো শুরু করেছে। 

বিজ্ঞাপন

হারুন অর রশীদ বলেন, ভাড়াটিয়া হিসেবে হোক আর টাকার লোভে হোক, যারা এই কাজ করছে সেই জায়গা থেকে সরে এসে নাশকতা-দুর্বৃত্তায়ন বন্ধ করুন। কোনো বড় ভাইয়ের নির্দেশে এই কাজটি করা মোটেও ঠিক নয়।

বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে হারুন বলেন, আমি মনে করি সামনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ যদি নাশকতা করে, দুর্বৃত্তায়ন করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এক দুইটা গাড়ি গাড়িতে আগুন লাগালেই কিংবা ককটেল ফাটালেই নির্বাচন বন্ধ হয়ে যাবে তা নয়। আমরা প্রতিটি জায়গায় কাজ করছি, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, চেকপোষ্ট রয়েছে ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে পুড়ে মারা যান নারী-শিশুসহ চারজন।

আরএক্স/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD