Logo

ঘন কুয়াশা: মাঝ পথ থেকে ফিরে এলো রাষ্ট্রপতির হেলিকপ্টার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জানুয়ারি, ২০২৪, ২২:৩৭
ঘন কুয়াশা: মাঝ পথ থেকে ফিরে এলো রাষ্ট্রপতির হেলিকপ্টার
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

চারদিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সোমবার (১৫ জানুয়ারি)  নিজ জেলা পাবনায় যাওয়ার কর্মসূচি থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।  

বিজ্ঞাপন

তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দিয়ে ১২টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছানোর কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে তাকে বহনকারী হেলিকপ্টার মানিকগঞ্জ পর্যন্ত এসে ঘন কুয়াশার মধ্যে পড়ে। এ অবস্থায় রাষ্ট্রপতির বহনকারী হেলিকপ্টারটি মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরে যায়। রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

পাবনার জেলা প্রশাসক আরও বলেন, “আবহাওয়া ভালো থাকলে মঙ্গলবার রাষ্ট্রপতি পাবনায় আসতে পারেন। তবে কখন আসবেন সেটা জানানো হয়নি। সোমবার (১৫ জানুয়ারি) থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাবনায় রাষ্ট্রপতির ৪ দিনের সফর নির্ধারিত ছিল। মঙ্গলবার ও বুধবার বেলা ১১টায় স্থানীয় কর্মসূচিতে যোগদান শেষে বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দুপুর তিনটা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে পাবনা ছাড়ার কথা ছিল রাষ্ট্রপতির।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত এক সপ্তাহ ধরে ক্রমাগত প্রচণ্ড শীতে পদ্মা-যমুনা তীরবর্তী পাবনার জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে পাবনায় প্রচণ্ড ঠান্ডার সঙ্গে কুয়াশা বৃষ্টি হয়। একই সঙ্গে হিমেল বাতাস। গত ৪ দিন ধরে সূর্যের দেখা নেই।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD