Logo

ঘোষণা ছাড়াই মিটার ভাড়া দ্বিগুণ করা নিয়ে তিতাসের বিজ্ঞপ্তি

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারি, ২০২৪, ০১:১৫
ঘোষণা ছাড়াই মিটার ভাড়া দ্বিগুণ করা নিয়ে তিতাসের বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

ভাড়া ১০০ টাকা থেকে ২০০ টাকা নির্ধারণ করায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে

বিজ্ঞাপন

পূর্ব ঘোষণা না দিয়ে হঠাৎ গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ১০০ টাকা থেকে ২০০ টাকা নির্ধারণ করায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ ঘটনায় বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (২৯ জানুয়ারি) গ্রাহকদের উদ্দেশ্যে তিতাসের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, প্রতিটি প্রিপেইড মিটারের লাইফ ১০ বছর বিবেচনা করে এর মূল্য, ইনস্টলেশন, ওয়েব সিস্টেম, মিটার ও সার্ভার মেইন্টেন্যান্স চার্জ ইত্যাদি যাবতীয় ব্যয় বাবদ প্রতিটি মিটারের মূল্য দাঁড়ায় প্রায় ২৫ হাজার টাকা। তিতাস গ্যাস কোম্পানি ঋণ গ্রহণ করে এসব মিটারের ব্যবস্থা করেছে। মিটারের সমুদয় মূল্য এক সঙ্গে না নিয়ে গ্রাহকগণের সুবিধার্থে মাসিক ভাড়া আদায়ের মাধ্যমে উক্ত খাত সমন্বয় করা হচ্ছে। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত মোতাবেক পেট্রোবাংলার আওতাধীন সকল গ্যাস বিতরণ কোম্পানির আবাসিক প্রিপেইড মিটারের মাসিক ভাড়া ২০২৪ সালের জানুয়ারি হতে ২০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সুবিধার্থে সরকার আবাসিক গ্যাসের মূল্য প্রতি ঘনমিটার মাত্র ১৮ টাকা পূর্ব থেকেই নির্ধারণ করেছে। অথচ ২০২৩ সালে দেশে উৎপাদিত গ্যাস ও আমদানিকৃত এলএনজির মিশ্রিত মূল্য গড়ে প্রতি ঘনমিটারে ১৮ টাকার চেয়ে অনেক বেশি। অর্থাৎ, আবাসিক খাতে প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। তাই আবাসিক খাতে গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি অবান্তর।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD