Logo

দাম বেঁধে দিলেও মানছেন না খেজুর বিক্রেতারা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মার্চ, ২০২৪, ০৩:৪১
দাম বেঁধে দিলেও মানছেন না খেজুর বিক্রেতারা
ছবি: সংগৃহীত

আর ইরাকের জাইদি খেজুর কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকায়।

বিজ্ঞাপন

প্রথম রোজার শুরুর আগেই  খেজুরের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।

সোমবার (১১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয় অতি সাধারণ ও নিম্নমানের খেজুরের দাম কেজিপ্রতি ১৫০ থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করলেও এ দামে খেজুর বিক্রি করছেন না কোনও ব্যবসায়ী।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার (১৩ মার্চ) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ২২০ টাকার নিচে কোনো খেজুরই নেই বাজারে। মাঝারি মানের খেজুর দামও ৪০০ থেকে ৫০০ টাকা।

বিজ্ঞাপন

একদম সাধারণ ও নিম্নমানের খেজুর  হিসেবে পরিচিত বাংলা খেজুর দোকানভেদে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ইরাকের জাইদি খেজুর কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকায়।

বিজ্ঞাপন

সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কেন বিক্রি করছেন- এমন প্রশ্নের উত্তরে অধিকাংশ বিক্রেতা বলছেন, “দাম বেঁধে দেওয়ার বিষয়টি তারা জানেন না। কয়েকজন বিক্রেতা আবার সরকারের দাম বেঁধে দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। তাদের দাবি, বেশি দামে খেজুর কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদেরকে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার বাজারে উন্নতমানের প্রতি কেজি খেজুর কমপক্ষে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে। গেল বছরের তুলনায় এবার সব ধরনের খেজুরের দাম কেজিতে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি। সৌদি মরিয়ম খেজুর ৯০০ থেকে এক হাজার টাকা, আজোয়া এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD