Logo

ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মার্চ, ২০২৪, ২২:১১
ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ছবি: সংগৃহীত

এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

বিজ্ঞাপন

এবারের ঈদে ট্রেনযাত্রায় পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি হচ্ছে ৭ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ৩ এপ্রিলের টিকিট ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ এবং ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ এবং ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ বিক্রি হয়েছে ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া আগামী ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ, ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ এবং চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করবে রেলওয়ে।

এবারের টিকিট বিক্রি হচ্ছে শতভাগ অনলাইনে। তবে, যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD