Logo

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব তুষারের নিয়োগ বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৪, ০৩:১৪
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব তুষারের নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত

বুধবার (২৯ মে) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

বুধবার (২৯ মে) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

বিজ্ঞাপন

নতুন সরকার গঠনের পর গত ২৮ জানুয়ারি তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। এর প্রায় চার মাস পর তার নিয়োগ বাতিল হলো।

বিজ্ঞাপন

এ ছাড়া,  বুধবার আরেক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনে বলা হয়, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

বিজ্ঞাপন

প্রসঙ্গত,  হাসান জাহিদ তুষার মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি  দীর্ঘদিন ইংরেজি দৈনিক ডেইলি স্টারে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD