Logo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৪, ২২:২০
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা বলেন, “জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “মামলা হচ্ছে, গণহত্যা ও গুলিবর্ষণের বিচার হবে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 আসিফ নজরুল বলেন, “সারাদেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে, আশা করি ৩১ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। সাংবাদিক রোজিনা ইসলাম ও মাহমুদর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে।”

তিনি বলেন, “বৈষম্য সর্বব্যাপী। ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে, তা নিরসন করা হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD