Logo

লালবাগে শেখ হাসিনাসহ ৯১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৪, ২১:৪৬
লালবাগে শেখ হাসিনাসহ ৯১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ছবি: সংগৃহীত

এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ। পরে ২০ জুলাই হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয়

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান  হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (১৮ আগস্ট)মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় এ মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা কামরুল হাসান।

বিজ্ঞাপন

মামলায় শেখ হাসিনা ছাড়াও আ. লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রীসহ ৯১ জনের নাম উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, “বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো “আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ” এর শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহও অংশ নেয়। গেল ১৮ জুলাই, আসামিদের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ। পরে ২০ জুলাই হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বাদীর অভিযোগ, মামলা নিয়ে শুরু থেকেই গড়িমসি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত দুটা নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাদী কামরুল হাসান।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD