Logo

সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে: নাহিদ ইসলাম

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৪, ২২:২৭
সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হলেও এত বছরেও বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD